কল্যাণীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপন বিজেপির
আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে প্রতিটি রাজ্যে বিজেপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ নদীয়ার কল্যাণীর জে এনএম হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের হাতে বিজেপির তরফ থেকে বিশেষ খাবার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি। ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিভিন্ন দিকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও কি বললেন শুনুন।

