নদীয়ার ফুলিয়ায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৩ ছাত্রী

নদীয়ার ফুলিয়ায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান খুলে পড়ে আহত ৩ ছাত্রী
নিত্য দিনের মতোই ক্লাস চলছিল কিন্তু আচমকাই ঘটলো বিপত্তি। ছাত্রীরাও নিজ নিজ জায়গায় বসে তখন। মাথার ওপরে সিলিং ফ্যান খুলে পড়ল আচমকা। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে। জানা গেছে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালীন আচমকাই সিলিং ফ্যান খুলে পড়ে। ফলে তিন ছাত্রী আহত হন তাদেরকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং একজন ছাত্রীকে সিটি স্ক্যান করানোর কথা বলেন চিকিৎসক। স্কুলের তরফেই তাকে সিটি স্ক্যান করিয়ে দেওয়া হবে যদিও আঘাত খুব গুরুতর নয়। ক্লাসরুমে বসে থাকা বাকি পড়ুয়ারাও তখন আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। তবে বিদ্যালয়ের টিআইসি জানিয়েছেন বিদ্যালয়ের বহু ফ্যান নিয়মিত দেখভাল করা হয় না। এবার তারা এ বিষয়ে বিশেষ নজর রাখবেন।