কৌশিকী অমাবসায় উত্তাল হয়ে উঠেছে দিঘার সমুদ্র বাড়ছে জলোচ্ছ্বাস । আকর্ষণীয় এক সৌন্দর্য ফুটে উঠেছে দিঘায়। দীঘার সৈকতে আছড়ে পড়ছে ঢেউ আর সেই জলোচ্ছ্বাসের আনন্দ লুটেপুটে নিচ্ছে পর্যটকেরা।বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস এতটাই বেশি ছিল যে, সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। প্রশাসনের তরফে রাখা হয়েছে কড়া নজরদারি সকাল থেকেই কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে অত্যন্ত করা নিরাপত্তা ব্যবস্থা।এক-একটি ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ প্রায় ৩০ ফুট পর্যন্ত উঠেছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য।উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান রয়েছে। ওড়িশা উপকূল দিয়ে এটি ছত্তিশগড়ের অভিমুখে যাবে। এর ফলে ওড়িশা এবং ছত্তিশগড়ে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। আর যার ফলে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

