সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিলেন নুসরাত জাহান
ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে সটান মন্দিরে পুজো দিতে গেলেন নুসরাত জাহান।এদিন একটানা প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। উল্লেখ্য ফ্যাট প্রতারণা মামলায় গতকাল ইডি তলব করেন নুসরতকে। কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মন্দিরে ঢোকার পর মেঝেতে বসে তিনি প্রার্থনা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে শনি এবং মঙ্গলবার এমনিতেই মন্দিরে আসি কেউ না থাকলেও আসতাম।ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, সব প্রশ্নের উত্তর দিয়েছি। আবার ডাকলে আবারও যাব। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং সব রকম ভাবে তদন্তে সহযোগিতা করব।

