চাকদহ সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রবীন্দ্র সভা কক্ষে আয়োজিত হল খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন ক্যাম্প

চাকদহ সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রবীন্দ্র সভা কক্ষে আয়োজিত হল খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন ক্যাম্প
মঙ্গলবার চাকদহ পৌরসভার রবীন্দ্র সভাকক্ষে সকাল 11 টা নাগাদ চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হলো ব্যবসায়ীদের জন্য খাদ্য সুরক্ষা রেজিস্ট্রেশন ক্যাম্প। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস, উপ পৌর প্রধান দেবব্রত নাগ, চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক…. , ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের জিএম দেবব্রত রায় সহ চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। এ বিষয়ে চাকদা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, যারা শিল্প উদ্যোগী এবং যারা ব্যবসা করবে তারা প্রত্যেকেই এই সুযোগ-সুবিধা নিতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে রেজিস্ট্রেশন সেটা তাদের করতে হবে তারপর সমস্ত ব্যবসায়ীরাই এই সুযোগ সুবিধা নিতে পারবেন।