রাজ্য সরকারের দেওয়া ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থেই এই সাইকেল দেওয়া হয় রাজ্য সরকারের তরফে কিন্তু একি অবস্থা স্কুলেই পড়ে আছে সারি সারি সবুজ সাথী প্রকল্পের সাইকেল।রোদ, বৃষ্টিতে সাইকেলের লোহায় মরচে ধরে গিয়েছে। একাধিক সাইকেলের টায়ার টিউব নষ্ট হতে শুরু করেছে। ঘটনাটি পুরাতন মালদহের বাচামারি জি কে হাইস্কুলের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের সবুজ সাথী প্রকল্পের সেই সাইকেল এখন নষ্ট হচ্ছে অযত্নে। কিন্তু কেন স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের এই সাইকেল। স্কুলের তরফে জানানো হয়েছে যে প্রতি বছরই কিছু ছেলেমেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়৷ তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়৷ এই ড্রপ আউটদের সাইকেল প্রতি বছর জমা হতে থাকে৷ এ ভাবেই বর্তমানে স্কুলে শতাধিক সবুজ সাথীর সাইকেল জমা হয়ে রয়েছে৷ ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা সাইকেল ফিরিয়ে নেওয়ার আবেদন করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এভাবে দীর্ঘদিন যাবত স্কুলের সবুজ সাথী সাইকেল পড়ে আছে প্রশাসনের কোন নজরদারি কেন নেই।

