রাস্তার কুকুরকে শিক বিধিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা গোটা এলাকায়

রাস্তার কুকুরকে শিক বিধিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা গোটা এলাকায়
পথ কুকুরকে শিক বিধিয়ে দেওয়ার অভিযোগ এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার তীব্র প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয় এলাকার পশুপ্রেমী কার্তিক মন্ডলকে। অত্যন্ত নির্মম ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানার অন্তর্গত নড়িদানায়। এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে আক্রান্ত ওই পশু প্রেমী কার্তিক মন্ডলের অভিযোগ রাস্তার কয়েকটি কুকুরকে তারা নিত্যদিন খেতে দেন রাত বিরেতে ওই যুবকরা মদ খেয়ে রাস্তায় মাতলামি করে তখন কুকুরগুলি ডেকে ওঠে। আর যে কারণেই নাকি ওই যুবকরা গতকাল কুকুরগুলিকে সিক বিধিয়ে দিয়েছে। ঘটনার পর থেকে যুবকরা পলতক। তিনি এর প্রতিবাদ করতে যাওয়ায় তার উপরে আক্রমণ করা হয় ঘটনাকে কেন্দ্র করে এরপর তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।