অধীর গড়ে কংগ্রেসের বড়সড় ভাঙন

অধীর গড়ে কংগ্রেসের বড়সড় ভাঙন
যে রানীনগরে কংগ্রেসের বড়োসড়ো প্রভাব ছিল সেখানেই অধীর রঞ্জনের গড়ে লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে।স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠনের আগে বাম-কংগ্রেস জোট ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২ সদস্য। সমিতির মোট ২৭ আসনের মধ্যে ১৩ আসন দখল করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ১৪ আসন পায় বাম-কংগ্রেস জোট। এখন জোটের ২ সদস্য তৃণমূলে চলে যাওয়ায় জোটের আসন সংখ্যা গিয়ে দাঁড়াল ১২। রানীনগরে স্থায়ী সমিতি গঠনের আগের দিনে কংগ্রেসে বড় সর ধাক্কা। যদিও ঘটনায় কংগ্রেসকে নিশানা করেছে তৃণমূল। কংগ্রেসের এই ভাঙ্গনে প্রশ্ন উঠছে লোকসভা ভোটের আগে তবে কি এই ভাঙ্গন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কোন প্রভাব ফেলতে পারে।