চাকদহ পূর্বাচল বয়েজ স্কুলে আয়োজিত হল দুয়ারে সরকার ক্যাম্প
চাকদহ পূর্বাচল বয়েজ স্কুলে সোমবার আয়োজিত হলো দুয়ারে সরকার ক্যাম্প। চাকদা পৌরসভার ১৬-১৭-১৮ এই তিনটি ওয়ার্ডের বাসিন্দারা আজ দুয়ারে সরকারে সকাল থেকেই বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন। কাজের তদারকি করতে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে ফের চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। যেখানে লক্ষী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের জন্য মানুষ আবারও আবেদন করতে পারবেন। এ বিষয়ে চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ বলেন, দুয়ারে সরকারের কাজ প্রায় শেষের দিকে। লক্ষী ভান্ডার বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্পের কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে। সকাল থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে দেখতে পাওয়া গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। যেখানে লক্ষী ভান্ডার বার্ধক্য ভাতা বিভিন্ন প্রকল্পের জন্য মানুষ আবেদন করেছে।

