মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃত ২০০০ জন

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃত ২০০০ জন
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো মরক্কো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মরক্কো মৃত্যু হয়েছে ২০০০ জনের আহত ২০৬০ জন। মুহূর্তের মধ্যে একটি সুসজ্জিত শহর বদলে গেল মৃত্যুপুরীতে। সময় যত এগোচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুনে আপনিও চমকে যাবেন যে পরপর ১৯ বার ঘটেছে আফটার শক। শুক্রবার রাত তখন প্রায় এগারোটা আচমকাই কেঁপে ওঠে মারকেশ।ভূমিকম্পের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মরক্কোর ঘরবাড়ি। ধসে যায় রাস্তা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু মানুষ। শহর জুড়ে চারদিকে শুধু বাঁচার আর্তি, কান্না। খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন শিশু-সহ বহু মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চিত্র। জানা গেছে , মারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। চলছে উদ্ধার কার্য। মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেখুন ভয়াবহ সেই মুহূর্তের দৃশ্য নতুন বাংলা নিউজের পর্দায়।