১ লা বৈশাখ পালিত হবে বাংলা দিবস, বিধানসভায় পাশ হল প্রস্তাব
তুমুল বিতর্কের মধ্যে অবশেষে পয়লা দিবস দিনটিকে বাংলা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হলো বিধানসভায়।বৃহস্পতিবার দুপুরে রাজ্য বিধানসভায় দু’টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি ছিল, পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস পালনের, দ্বিতীয়টি ছিল রাজ্যসঙ্গীত হিসেবে বাংলার মাটি, বাংলার জল গানটিতে সিলমোহর দেওয়া। প্রস্তাব পাসের সময় শাসক দল এবং বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। আর এরপরই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়নি। সিদ্ধান্ত হয়েছিল। তার পরেও কয়েক মাস অবিভক্ত ছিল বাংলা।বিধানসভায় বাংলা দিবস পালনের প্রস্তাবের পক্ষে পড়ল ১৬৭টি ভোট। বিপক্ষে পড়ল ৬২টি ভোট।
অবশেষে দীর্ঘ জল্পনা এবং বিতর্কের পর অবশেষে পহেলা বৈশাখ দিনটিকেই বাংলা দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়।

