পুজোর আগেই বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ

পুজোর আগেই বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ
আর মাত্র মাস দেরেকের অপেক্ষার শেষে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর দুর্গা পুজো মানেই জমজমাটই খাওয়া দাওয়া। আর এবার পুজোর আগেই বাঙালির জন্য সুখবর কারণ দুর্গাপুজোয় বাজার মাত করতে আসতে চলেছে পদ্মার ইলিশ।অনেকের কাছে পদ্মার ইলিশ তো শুধু ইলিশ নয়, এই ইলিশের সঙ্গে যেন জড়িয়ে থাকে সেই ওপার বাংলার আবেগ। আসলে প্রতিবছরই পুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আনার একটা রেওয়াজ রয়েছে। নির্দিষ্ট সময়সীমার জন্য় এই ইলিশ আনার ব্যাপারে ছাড় দেয় বাংলাদেশ সরকার। সাধারণত ৩০ দিনের মেয়াদে ইলিশ আনার ব্যাপারে বাংলাদেশ সরকার অনুমতি দিয়ে থাকে। পুজোর আগে বাংলাদেশ থেকে রূপোলি সদস্য এ দেশে আনার অনুমতি দেওয়া হয়। কিন্তু গত কয়েক বছরে সময়ের অভাবে মাছ এদেশে আসতে পারেনি। কিন্তু এ বছর আবারও দুর্গা পুজোর আগেই বাংলার বাজার ছেড়ে যেতে চলেছে পদ্মার ইলিশে।