শিক্ষক দিবসের দিনে নদীয়ার শান্তিপুরে অঙ্গনওয়াড়ি শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের

আজ শিক্ষক দিবস যেখানে শিক্ষক দিবসের দিন স্কুল-কলেজ এ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে উদযাপন করা হচ্ছে সেখানে নদীয়ার শান্তিপুরে দেখতে পাওয়া গেল এক অন্য চিত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিকমতো খাবার না দেওয়ার অভিযোগে অঙ্গনওয়ারী কেন্দ্রের শিক্ষিকাকে ঘরে তালা বন্ধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের ৫৮ নম্বর আইসিডিএস কেন্দ্রে।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর। পাশাপাশি গর্ভবতী মহিলা কিংবা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের ঠিকমতো খাবার পর্যন্ত দেওয়া হয় না। শিক্ষিকারা এলেও তারা পড়াশোনা না করিয়ে চলে যান। এরপর ঘটনার তীব্র প্রতিবাদে আজ অঙ্গনারী কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হোক।