বেশ বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে। সামনে ধুপগুড়ি উপনির্বাচন। তার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়। সম্প্রতি ধুপগুড়িতে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শাসকদলে বড়সড় ধাক্কা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন মিতালী। তার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছেন মিতালী।২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ধূপগুড়িতে তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালী রায়।আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার প্রেক্ষিতে শনিবার ধূপগুড়ির ফণীর মাঠে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার ঠিক ২৪ ঘন্টার মধ্যে পদ্ম শিবিরে যোগদান করলেন মিতালী রায়। ইতিমধ্যে বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

