চাকরির দাবিতে ফের রাজপথে চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে আজ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশ নবান্ন অভিযান আটকে দেওয়ার পর আজ মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে যাওয়ার চেষ্টা চাকরিপ্রার্থীদের। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের বাইরে আটকে দিলে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। তোলা হল প্রিজন ভ্যানে। দক্ষিণ 24 পরগনা ২০০৯ এর চাকরি প্রার্থীরা আজ কালীরঘাট অভিযান করে। আর সেই সময় তাদের আটকে দেয় পুলিশ দুই পক্ষের বাক-বিতন্ডায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে।

