লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম
সামনেই লোকসভা নির্বাচন আর চব্বিশ এর লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় আসছে নির্বাচন কমিশনের টিম। ১০ই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের তিন সদস্যের টিম আসতে চলেছে বাংলায়। পরদিন অর্থাৎ 11 তারিখ কলকাতা জেলাশাসকদের সাথে তাদের বৈঠক করার কথা আছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য ২০২৪ এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই আট ঘাট বেধে ময়দানে নামছে রাজনৈতিক দল গুলি। গতকালই মুম্বাই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সাথে বৈঠক করতে।