প্রকাশ্যে চাকদহ ২ নং ওয়ার্ডে চুরি করতে এসে স্থানীয়দের হাতে গণধোলাই খেলো চোর

প্রকাশ্যে চাকদহ ২ নং ওয়ার্ডে চুরি করতে এসে স্থানীয়দের হাতে গণধোলাই খেলো চোর
দিনে দুপুরে চুরি করতে এসে স্থানীয়দের হাতে গণধোলাই খেলো চোর। ঘটনাটি ঘটেছে আজ দুপুর দুটো নাগাদ চাকদহ দুই নং ওয়ার্ড পালপাড়া রেল কলোনি এলাকায়। ওই এলাকার গব্বর ঢালী নামে এক ব্যক্তির বাড়িতে আজ দুপুড়ে এক ব্যক্তি চুরি করতে আসে বলে অভিযোগ।
এরপর সন্দেহ হওয়াতে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ক্ষিপ্ত জনতা চোরকে গণধোলাই দেয়। বাড়ির মালিক গব্বর ঢালীর অভিযোগ তার বাড়িতে তালা দেওয়া ছিল তিনি বাইরে থেকে আওয়াজ পান যখন তিনি তালা খুলে দেখতে পান তখনই তিনি চোরকে হাতেনাতে ধরে ফেলেন। যে ব্যাক্তি চুরি কাণ্ডে ধরা পড়েছেন তার নাম রাহুল মল্লিক ,বাড়ি জগদ্দলে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান চুরি করতেই ওই বাড়িতে এসেছিলেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন পুলিশ এসে চুরি করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যান।