লোকসভা ভোটের আগেই রান্নার গ্যাসের দাম কমতে চলেছে ২০০ টাকা

মধ্যবিত্তদের জন্য বড়সড় সুখবর। রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিল ভারত সরকার।মঙ্গলবার মোদি সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই যেখানে রান্নার গ্যাস কিনতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছিল মধ্যবিত্তের এবার এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি মিলল মধ্যবিত্তের।রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেবে সরকার ৷ রান্নার গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর এই সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা কমছে। অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রাখি ও ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরেকটি প্রশ্নও উঠে আসছে যে সামনেই লোকসভা নির্বাচন ইতিমধ্যেই রান্নার গ্যাসের বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল । তবে কি লোকসভা নির্বাচনকে উদ্দেশ্য করেই রান্নার গ্যাসের দাম কমানো হল?