ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম ধনঞ্জয় পাল বয়স ৪২ পেশায় রাজমিস্ত্রির সাথে লেবারি করত। পরিবারের রয়েছে তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে। ঘটনাক্রমে যানা গেছে মৃত ওই ব্যক্তি প্রায় সেই মদ্যপান করতো এবং বাড়িতে পরিবারে স্ত্রীর সাথে অশান্তি বাধতো। গতকাল সোমবার ফের অশান্তি লাগে বলে জানা গেছে পরিবার সূত্রে এবং বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজ করেন পরিবারের বর্গড়া অবশেষে আজ সকালে বাড়ির পাশে রয়েছে একটি বাগান সেই বাগানে ডুমুর গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজনেরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল ছাড়াই সেই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ।

