নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে সোনার গয়না চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা
ভরদুপুরে, নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে সোনার গয়না চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নামোপাড়ায় একটি প্রতিষ্ঠিত সোনার দোকানে। জানা গেছে আজ ভরদুপুরে ওই সোনার দোকানে আসে সাত জন দুষ্কৃতি। সেই সময় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের বেধে রেখে প্রায় ৮ কোটি টাকার সোনার গয়না চুরি করে চম্পট দিয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কার্যত আগ্নেয়াস্ত্র দেখিয়ে বড়োসড়ো এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরুলিয়ার নামোপাড়ায়।

