গতকাল নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কে চেয়ারম্যানকাপ ফাইনাল ফুটবল খেলার উদ্বোধন হলো। উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু। গতকাল সেন্ট্রাল পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার উদ্বোধন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী মহাকুমা শাসক হীরক মন্ডল। কল্যাণী পৌরসভার পৌর প্রধান, উপ পৌরপ্রধান সহ প্রাক্তন ফুটবলাররা। অত্যন্ত জাঁকজমক সহকারে গতকাল এই ফুটবল খেলার শুভ সূচনা করা হয়। বিভিন্ন বিশিষ্ট জনের উপস্থিতিতে এই খেলা হয়ে উঠেছিল বর্ণাঢ্য।

