তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে তুমুল অশান্তি

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস একদিকে যখন মহাজাতি সদনে বক্তব্য রাখছেন তৃণমূলের হেভি ওয়েট নেতৃত্ব গন ঠিক সেই সময় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে অশান্তির চিত্র উঠে এসেছে। এ বিষয়ে কৌস্তুভ বাগচীর অভিযোগ যে পরিকল্পনা করে তাকে আক্রমণ করা হয়েছে। জানা গেছে আজ মহাজাতি সদনে যখন প্রদীপ ভট্টাচার্য বক্তব্য রাখছিলেন সেই সময় কৌস্তভ বাগচীর নামে জয়ধ্বনি দিয়ে হলে ঢুকে যান কয়েকজন কংগ্রেস কর্মী।ফলে প্রদীপ ভট্টাচার্যের কথা কিছুটা বিঘ্নিত হয়। এরপরে কংগ্রেস কর্মীদের সাথে তৃণমূল কর্মী সমর্থকদে বচসা হাতাহাতি শুরু হয় এবং এর পরে সেখানে কৌস্তব বাগচি এসে পৌঁছালে তাকে ঘিরে শুরু হয় বাগবিতন্ডা। ঘটনায় মহাজাতি সদনে তুমুল উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়।