টানা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা সুন্দরবনের। কয়েকশো কিমি দূরে নজরে পড়ছে শুধুই বেহাল নদী ও বেহাল সমুদ্রবাধ। একের পর এক বিপর্যয় সমুদ্র ও নদী বাঁধ গুলি ভেঙে দুর্বিসহ অবস্থা এলাকার বাসিন্দাদের কারণ নদী বাঁধ ভেঙে যাওয়ার পরে তলিয়ে যাচ্ছে রাস্তা ডুবতে বসেছে ঘরবাড়ি। এভাবেই চলতে থাকলে গোটা গ্রাম আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। আর এই বিষয়টিকে নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। এদিন সুন্দরবনে পরিদর্শনে আসেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সরাসরি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। এদিকে পাল্টা তৃণমূলকে নিশানা করেছেন সুকান্ত মজুমদার। রাজনৈতিক তরজার মাঝে বিপাকে পড়েছেন সাধারণ বাসিন্দারা কারণ কবে মেরামত হবে নদীবাধ তার অপেক্ষায় সুন্দরবনের এলাকা বাসি।

