মালদার পুখুরিয়া থানার চৌদুয়া এলাকায় মৃত শ্রমিকদের বাড়ি পৌঁছে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

মালদা: এলাম ছবি তুললাম চলে গেলাম এটা রাজ্যপাল করতে পারে। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষিত আর্থিক সাহায্যের চেক তুলে দিতে এসেছেন তিনি। তার পাশাপাশি মৃত ২৩ জনের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি অসুবিধা কি সমস্যা রয়েছে শুনবেন তিনি। পশ্চিমবঙ্গের সরকার মৃত শ্রমিকদের পরিবারের পাশে রয়েছে। মালদার পুখুরিয়া থানার চৌদুয়া এলাকায় মৃত শ্রমিকদের বাড়ি পৌঁছে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার মালদা জেলা নেতৃত্ব কে নিয়ে গ্রামে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষিত দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় মৃত ২৩ জনের পরিবারদের হাতে। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর জেলা শাসক নীতিন শৃঙ্গানিয়া সহ প্রশাসনিক আধিকারিকরা।