নদীয়ার রানাঘাট ২ নং ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতে উপ সমিতি গঠিত হল
নদীয়া রানাঘাট ২ নং ব্লকের বিজেপি পরিচালিত দেবগ্রাম পঞ্চায়েতে উপ-সমিতির নির্বাচন করা হয়েছে। কে কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন দেখে নিন।আজ উপ সমিতির নির্বাচনের শেষে দেখা গেছে শিল্প ও পরিকাঠামো দফতরের দায়িত্বে আছেন উৎপল সরকার, কৃষি দপ্তরের দায়িত্ব আছেন পকেশ্বর দাস, শিশু ও নারী কল্যাণ বিভাগের দায়িত্বে আছেন চম্পা বসু এবং স্বাস্থ্য শিক্ষা দফতরের দায়িত্বে রয়েছেন সুব্রত সরদার। উল্লেখ্য শুক্রবার অর্থাৎ গতকাল রানাঘাট ২ নং ব্লকের দেবগ্রাম পঞ্চায়েতে উপনির্বাচন হয়েছে। এ বার দেবগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপির একজন সদস্য নিহার বিশ্বাস কি জানালেন শুনুন

