গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল মেট্রো স্টেশন চত্বর

উইকেন্ডে মহানগরীর রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।আজ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভে সামিল হয় চাকরি প্রার্থীরা। মূলত তাদের উদ্দেশ্য ছিল কালিঘাট কিন্তু মেট্রো স্টেশনে নামতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপরেই বিক্ষভরত চাকরিপ্রার্থীদের সাথে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। তাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে আটক করে পুলিশ কর্মীরা। আর সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরি প্রার্থীদের।বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৭ সালে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেলেও এখনও নিয়োগপ্রক্রিয়া শুরু হয়নি। রাজ্যের শিক্ষা দফতরে দুর্নীতির কারণেই তাঁরা চাকরি থেকে বঞ্চিত বলে দাবি চাকরিপ্রার্থীদের।