সংস্কারের কাজ শেষে নিজ গর্ভ গৃহে ফিরলেন মা তারা

সংস্কারের কাজ শেষে অবশেষে ৫ দিন পর গর্ভগৃহে ফিরলেন মা তারা। বিগত সাত দিন যাবত তারাপীঠের মূল মন্দিরে সংস্কারের কাজ চলছিল। যে কারণে গর্ভ গৃহ থেকে মা তারার মূর্তিকে সরিয়ে রাখা হয়েছিল শিব মন্দিরে। বৃহস্পতিবার মধ্যরাতে গর্ব ফিরিয়ে নিয়ে আসা হয় মায়ের মূর্তি।দীর্ঘ শত বছরের প্রাচীন এই মন্দির। কথায় বলে মা তারার কাছে কোন কিছু চাইলে মা নাকি তাকে খালি হাতে ফেরান না। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অন্যতম পবিত্র ধর্মস্থান। পবিত্র এই ধর্ম পিঠস্থান নিয়ে প্রচলিত আছে নানা কথা, কেউ বলেন সতী পীঠ আবার কেউবা বলেন কঙ্কালীতলা। প্রাচীন এই মন্দিরের সংস্কার প্রয়োজন ছিল অনেকদিন আগেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মন্দিরের সংস্কারের কাজ শুরু করা যায়নি কিন্তু গত সাত দিন আগে সেই উদ্যোগ নেয় মন্দির কর্তৃপক্ষ অবশেসে সংস্কারের কাজ শেষ করে মা তারাকে নিয়ে আসা হয়েছে তার নিজ গর্ভ গৃহে। এদিন পূজো দিতে তারাপীঠ মন্দির চত্বরে উপচে পড়েছে পুন্যার্থীদের ঢল।