বাড়ির সামনে বসেছিল জুয়ার ঠেক আর সেখানে মদ ও জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংএ। আহত ওই যুবকের নাম রাজেশ সরকার। তার অভিযোগ বাড়ির সামনে মদ আর জুয়ার আসর বসেছিল সেখানে গিয়ে প্রতিবাদ করায় তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ ওই স্থানে লুটিয়ে পড়ে তাকে ওই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ যুবকের। তবে এই প্রথম নয় এর আগেও নাকি এমন প্রতিবাদ করতে গিয়ে তাকে আক্রান্ত হতে হয়েছে। গুরুতর আহত অবস্থায় যুবক এখন ভর্তি ক্যানিং মহকুমা হাসপাতালে ,তার চিকিৎসা চলছে।তবে দুষ্কৃতীরা কারা ছিল তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

