স্বরূপনগর কলেজে সিসিটিভি লাগানোর প্রতিবাদে টিএমসিপি-র ভাঙচুর

একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে সরব সকলে ঠিক সেই মুহূর্তে স্বরূপনগর কলেজে দেখতে পাওয়া গেল অন্য চিত্র। সিসিটিভি লাগানোর বিরোধিতায় কলেজে টিএমসিপি-র ভাঙচুর। বহিরাগত ও পড়ুয়াদের একাংশ হামলা চালিয়েছে বলে অভিযোগ অধ্যক্ষের। পাল্টা পড়ুয়াদের দাবি এতে অধ্যাপিকা এবং ছাত্রীদের স্বাচ্ছন্দ নষ্ট হচ্ছে। সিসিটিভি লাগানোর প্রতিবাদে কার্যত উত্তাল হয়ে উঠল স্বরূপনগরের শহীদ নুর ইসলাম কলেজ। কলেজের অধ্যক্ষদের দাবি সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে বহিরাগত ও ছাত্রদের একাংশই এই ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি যে সমস্ত জায়গায় সিসিটিভি বসানো হচ্ছে তাতে পড়ুয়াদের স্বাচ্ছন্দ নষ্ট হচ্ছে।। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বরূপনগর কলেজে।