যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রাক্তনী, জয়দীপ ঘোষকে আজ পেশ করা হলো আদালতে। ৯ অগাস্ট যাদবপুর মেন হস্টেলের গেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। এই নিয়ে যাদবপুর থানায় দায়ের হয়েছিল একটি অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে জয়দীপকে। জানা গেছে, জয়দীপ পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা।২০২১ সালে ইন্টারন্যাশানাল রিলেশনশিপ নিয়ে যাদবপুর থেকে পাশ করেন তিনি। যাদবপুরের বিক্রমগড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু, প্রায়ই যাদবপুর হস্টেলে থাকতে দেখা যেত তাঁকে। তার বিরুদ্ধে অভিযোগ, ঘটনার দিন রাতে তিনি কয়েকজনকে নিয়ে হস্টেলের গেট বন্ধ করে দেন। এমনকি পুলিশ কে ঢুকতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগে প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয় আর আজ তাকে আদালতে পেশ করা হলো।।

