বিধানসভায় বিজেপির প্রতিবাদ কর্মসূচি
মাটি গাড়ায় স্কুল ছাত্রীর মৃত্যুতে উত্তাল বিধানসভা। স্কুল ছাত্রীর মৃত্যুতে বিধানসভায় ওয়াক আউট বিজেপির। বিজেপি বিধায়কেরা আজ বিধানসভায় উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেছেন। উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ। খুনিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ এ রাজ্যে যোগী আদিত্যনাথ এর মত একজনকে দরকার যে প্রয়োজন হলে খুনিদের এনকাউন্টার করতে পারে।

