শশুর বাড়িতে গিয়ে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু। জামাইকে ডেকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ি সদস্যদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম ধর্মদাস মন্ডল।অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকায়। জানা গেছে, বছর খানেক আগে বাঁকুড়া জেলার ওন্দার মইঠ্যা গ্রামের পেশায় কাপড়ের ব্যবসায়ী ধর্মদাস মণ্ডলের সঙ্গে বাঁকুড়া সদর থানার বাঁকি-সেন্দড়া গ্রামের মানসী সরকারের দেখাশোনা করে বিয়ে হয়। কলেজে পড়াশোনার কারণে নাকি মানুষই দীর্ঘদিন যাবত তার বাপের বাড়িতে থাকছিলেন ধর্মদাস মন্ডলকে তার শ্বশুরবাড়ির সদস্যরা ফোন করে ডেকে পাঠায়। বাড়িতে ডেকে এনে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেখানেই তার মৃত্যু হয়।মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, শ্বশুর বাড়ির লোকেরাই পরিকল্পিতভাবে মারধর করে খুন করেছে ধর্মদাসকে। জানা গেছে, পারিবারিক অশান্তির কারণেই নাকি এই ঝামেলার সূত্রপাত। আর তারপরে মর্মান্তিক মৃত্যু ধর্মদাসের। প্রকৃত দোষীদের কেন শাস্তি দেওয়া হচ্ছে না এই দাবিতে মইঠা মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষেরা। খবর পেয়ে পরিস্থিতি সময় দিতে পৌঁছে ওন্দা থানার পুলিশ।

