জীবন বিপন্ন করে বাশের সাঁকো দিয়ে চলছে নদী পারাপার

দুটি জেলার নদীপথের এক মাত্র যোগাযোগের মাধ্যম এই বাসের সাথে কিন্তু অর্ধেক ভেঙে যাওয়া এই শাঁকোর বর্তমানে এতটাই দুর্বিষহ অবস্থা যে সেখান দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। বাঁকুড়া জেলার পাত্রসারে অবস্থিত এই নদীপথে পূর্ব বর্ধমানের সাথে যোগাযোগের উন্নতম প্রধান মাধ্যম। কিন্তু বর্ষায় সেই সাঁকো অবস্থা বেহাল কিন্তু জীবন হাতে নিয়ে সেই সাঁকো দিয়ে নিত্যদিন বাইক সাইকেল নিয়ে চলাচল করছে মানুষ। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর যাবত তারা এভাবেই চলাচল করছেন প্রশাসনকে বিষয়ে জানানো হলেও তারা কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু এই ঘটনায় বিডিও বলছেন অন্য কথা তার দাবি স্থানীয় মানুষদের কাছ থেকে কোন দরখাস্ত বা অভিযোগ তিনি পাননি অভিযোগ পেলে অবশ্যই এ বিষয়ে ভাবনা চিন্তা করবেন। শাসক দলের তরফে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বহু ব্রিজ মানুষকে উপহার দিয়েছেন কিছু কিছু জায়গায় হয়নি সেগুলো আগামী দিনে হবে।