বিজেপির ৩ জন জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির ৩ জন জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত সুতাহাটা। সেখানে বিজেপির তিনজন জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ সুতাহাটায় বোর্ড গঠন চলছিল। আর বোর্ড গঠনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়। বিজেপির তিনজন জয়ী প্রার্থীকে অপহরণ করার গুরুতর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। উত্তেজনা ছড়িয়ে পড়তে এই পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে জায়গায় জায়গায় বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপির তিনজন জয়ী প্রার্থীকে অপহরণের অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।