মলয় দে নদীয়া:- সংখ্যাগরিষ্ঠতা নিয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল কংগ্রেস । তৃণমূলের হাতছাড়া হলো শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েত।
প্রধান হলেন বিজেপির জয়ী প্রার্থী সুস্মিতা মুন্ডা ।
নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতে ২৬ টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছিল ,সেখানে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসন, বিজেপি দশটি আসন এবং নির্দল একটি আসনে জয়লাভ করে। আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের আসনটি সংরক্ষিত আসন হওয়ার কারণে, বিজেপির জয়ী প্রার্থী সুস্মিতা মন্ডলকে প্রধান করা হয় । উপপ্রধান করা হয় তৃণমূলের জয়ী প্রার্থী চন্দন ঘোষকে । স্বভাবতই বিজেপি এবং তৃণমূল দুই শিবিরেই খুশির হাওয়া। তবে বোর্ড চালানো নিয়ে যে মাঝেমধ্যেই সমস্যা লেগে থাকবে তা অনুমান করছেন পোড়খাওয়া রাজনীতিবিদরা। তবে এ তত্ত্বে মানতে নারাজ গেরুয়া সবুজ কোনো দলই। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করলেও, মানুষের বিচারে প্রত্যেকেই জনপ্রতিনিধি, এবাদেও রয়েছে সরকারি আধিকারিকরা। তাই মানুষ আরো সুবিধা পাবেন বলেই তাদের মতামত।

