বোর্ড গঠনের দিন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধারালো অস্ত্রের কোপ

পঞ্চায়েত বোর্ড গঠনের দিনেও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বাসন্তীতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ দুষ্কৃতদের বিরুদ্ধে। জানা গেছে,বাসন্তীতে পঞ্চায়েত বোর্ড গঠনের পর বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা।আহত অবস্থায় প্রথমে বাসন্তী হাসপাতাল তারপরে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। উল্লেখ্য এই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতেই ভোট পর্বের শুরু থেকেই চরম অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজ পঞ্চায়েত বোর্ড গঠনেও সেই ধারা অব্যাহত। আজ বেলা এগারোটা নাগাদ আক্রান্ত ঐ তৃণমূল নেতার উপর কয়েকজন দুষ্কৃতি ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ তাকে এলোপাথারি কোপ দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ 24 পরগনার বাসন্তী তে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে