মলয় দে নদীয়া :-
১৯৯৪ সালে ৯ই আগস্টকে জাতিসংঘে ঘোষণা করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে। সেই আদিবাসী দিবসকে স্মরণ রেখে আজ এক পদযাত্রার আয়োজন করা হয় কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে (সজল), কল্যাণী পৌরসভার উপ পৌরপ্রধান বলরাম মাঝি, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও , ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমন্ত চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর ও নেতাকর্মীরা। এই পদযাত্রা শুরু হয় কল্যাণী ১৭ নম্বর ওয়ার্ড থেকে শেষ হবে বিরসা-মুণ্ডার মূর্তির পাদদেশে।

