তৃণমূলে যোগদান করলেন আই এস এফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থী

এবার তৃণমূলে যোগদান করবেন ভাঙরের আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী। তৃণমূলের টিকিট না পেয়ে আইএসএফের সমর্থনে নির্দলের হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। মূলত এবার বিধায়ক সওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরেই, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের আইএসএফ সমর্থিত নির্দল জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভোটে জেতার শংসাপত্র আটকে রাখার অভিযোগ তুলেছিলেন তিনি আর সেই অভিযোগ করার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তিনি তৃণমূলে যোগদান করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মূলত তৃণমূলের নীতি আদর্শের জন্যই তিনি তৃণমূলে যোগদান করেছেন।