ব্যবসা বাঁচাতে চাকদায় প্রশাসনের দারস্থ কেবল টিভির অপারেটররা

ব্যবসা বাঁচাতে চাকদায় প্রশাসনের দারস্থ কেবল টিভির অপারেটররা
নিজস্ব সংবাদদাতা চাকদা :
বিভিন্ন কর্পোরেট সংস্থার দাপটে বিপাকে পড়েছেন কেবল টিভির অপারেটররা।একটা সময় ছিল যখন কেবল কানেকশন ছিল মানুষের টিভি দেখার জন্য অন্যতম ভরসা।কিন্তু বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে সেই কেবল টিভির জায়গা করে নিয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থার ফাইবার কানেকশন। প্রায় প্রতিটি ঘরে ঘরেই এখন ফাইবার কানেকশন রয়েছে।আর তার ফলেই কার্যত ব্যবসা ডুবতে বসেছে কেবল টিভি অপারেটরদের। তিলে তিলে গড়ে তোলা নিজেদের ব্যবসাতে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখছেন কেবল টিভি অপারেটররা। কেবল টিভি অপারেটরদের অভিযোগ অনুযায়ী দেশের বৃহত্তম পুঁজিপতি কোম্পানি মানুষকে বিভিন্ন ধরনের প্যাকেজের প্রলোভন দেখিয়ে তাদের কনজিউমারদের সংখ্যা বৃদ্ধি করছে আর এদিকে কেবিল টিভি অপারেটরদের ব্যবসা সংকটের মুখে। যার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়নের অন্তর্গত চাকদা সিমুরালি ও পায়রাডাঙ্গা শাখার সদস্যরা চাকদহ থানায় এ বিষয়ে লিখিত ডেপুটেশন জমা দিবেন। তাদের আরোও অভিযোগ এই সংস্থা গুলিকে তাদের অপটিক টানার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধি নিষেধ জারি করা হয়েছে কিন্তু সেই বিধি নিষেধ উপেক্ষা করেই ওভার হেডের মাধ্যমে তারা বিভিন্ন পোলে মোটা ভারী তার টানছে যার ফলে কেবিল টিভির লাইন বসে যাচ্ছে এবং পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যার ফলে কেবল টিভির গ্রাহকদের ক্ষোভের শিকার হতে হচ্ছে অপারেটরদের। ৩০ বছর যাবত তারা এই ব্যবসার সাথে যুক্ত কিন্তু বর্তমানে জিও এবং এয়ারটেল এর মতো বৃহত্তম সংস্থা তাদের ব্যবসা বিঘ্নিত করছে। শুধুমাত্র চাকদহ থানাতেই নয় বিডিও অফিস সহ চাকদা পৌরসভা এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা এ বিষয়ে অভিযোগ জানিয়ে ডেপুটেশন জমা দিলেন।
প্রশাসনের কাছে তাদের দাবি এই সমস্যার সুরাহা করা হোক।
মৌমিতা দেবনাথ