৫ ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল করল হাইকোর্ট

হাইকোর্টের বড়োসড় নির্দেশ। আগামী ৫ ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। উল্লেখ্য গত একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ৫ই আগস্ট রাজ্যের সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছিলেন। মূলত রাজ্যকে কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় তার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি আর তারপর থেকেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন। আর এর পরেই বিচারপতির তরফে বলা হয় এটি যথেষ্ট উদ্যোগ জনক পরিস্থিতি এবং রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়। বিষয়টি জনস্বার্থ বিরোধী। এতে সাধারণ মানুষের হয়রানি হতে পারে আর যে কারণেই আগামী পাঁচই আগস্ট বিজেপি নেতাদের বাড়িঘেরাও কর্মসূচি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।