বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন ১৪১ নং ব্যাটেলীয়ন বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও প্ল্যান ইন্ডিয়া

মলয় দে নদীয়া:-
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে রবিবার একটি সচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করছিল ১৪১ নং ব্যাটেলীয়ন বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট ও প্ল্যান ইন্ডিয়া নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। করিমপুর বহরমপুর রাজ্য সড়কের নদিয়া ও মুর্শিদাবাদের সংযোগ স্থল গোপালপুর ঘাট থেকে শুরু করে স্বপনপুর মোড়ে পদযাত্রা শেষ হয়। অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ভারপ্রাপ্ত বিএসএফ ইন্সপেক্টর রাজেন্দ্র টোপোর নেতৃত্বে এদিনের পদযাত্রায় প্রায় দেড়শো জন সীমান্তে বসবাস কারী কিশোর কিশোরী সহ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, সহায়িকা মহিলা বিএসএফ জওয়ানরা অংশগ্রহণ করেন।এছাড়াও প্ল্যান ইন্ডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সামন্ত বিশ্বাস ও সুবীর সমাদ্দার।পদযাত্রা শেষে বিএসএফ ও প্ল্যান ইন্ডিয়ার পক্ষ থেকে পদযাত্রায় অংশগ্রহণকারী সকলের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়।