মালদা: অগ্নিকাণ্ডের ঘটনার পর রবিবার কানিমোর এলাকায় অবস্থিত পৌর আবাসন পরিদর্শন করলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। পৌরসভার কাউন্সিলার, দমকল আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে পৌর আবাসন পরিদর্শন করেন চেয়ারম্যান। উল্লেখ্য গত ২৮ তারিখ রাত্রে এই পৌর আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় কয়েক ঘন্টার পর নিয়ন্ত্রণ এসেছিল আগুন। ঘটনার পরের দিন আগুন লাগার কারণ এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় ইংলিশবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত কাউন্সিলার এবং দমকল আধিকারিকদের নিয়ে পৌরসভায় অনুষ্ঠিত একটি বৈঠকে। সেই সিদ্ধান্ত কার্যকরী করতে আজ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলার এবং দমকল আধিকারিক ও ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাদের নিয়ে পৌর আবাসন পরিদর্শন করেন। পরিদর্শনের তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান কোথাও কোন ধরনের গোডাউন করা যাবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

