আবাস যোজনার বাড়ি কোথায়? পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

আটটি বাড়ি নিল কে? কাকা ভাইপো আবার কে?পৌর পিতা জবাব দিন।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পোস্টার ঘিরে বীরভূমের দুবরাজপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। আজ সকালে বীরভূমের দুবরাজপুরের ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি পোস্টার দেখতে পান স্থানীয়রা। ওই পোস্টারে ৮টি আবাস যোজনার বাড়ির উল্লেখ করা হয়েছে যেগুলি কাকা ভাইপো ভাগ করে নেওয়ার অভিযোগ উঠে এসেছে।নাম না থাকায় এবং পুরপিতার কাছে জবাব চেয়ে পোস্টার পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে যে দুবরাজপুরে কে কাকা ভাইপো আছেন তা তদন্ত করে দেখতে হবে। পৌরসভাতে যে বাড়িগুলি এসেছে তাতে ব্যাপকভাবে দুর্নীতি করা হয়েছে। তবে কে বা কারা? এমন পোস্টার দিল তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।