নেশাগ্রস্ত অবস্থায় একের পর এক পথচারীদের ধাক্কা, জননরোষে ধৃত চালককে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা

মলয় দে নদীয়া :- শান্তিপুর ডাকঘর মোড় দিয়ে কে সি দাস রোডে ঢোকার মুখে, এক স্কুটি চালকিকাকে প্রথম ধাক্কা, এরপর পথচারী হিসেবে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে, অবশেষে শান্তিপুর গোভাগার মোড়ে পেশায় ইমারতী দ্রব্যের এক ভ্যানচালককে সজরে ধাক্কা।
অবশেষে উত্তেজিত জনতা ধরে শান্তিপুর থানার পুলিশের হাতে তুলে দিলেন।
তারা জানান, ওই নীল রংয়ের মারুতি গাড়ির চালক আশুতোষ জোয়ারদারের বাড়ি রামনগর মিস্ত্রিপাড়ায় বলে জানিয়েছেন তিনি, তিনিই ওই গাড়ির মালিক। নেশাগ্রস্ত অবস্থায় তিনি পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়ে এসে অবশেষে, প্রদীপ সরকার নামে ওই ভ্যানচালককে ধাক্কা মারে, গুরুতর যখম অবস্থায় প্রদীপবাবু এখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি।