গঙ্গায় চুম্বক ফেলে চলছে দু মুঠো ভাতের জোগাড়
চুম্বক ফেললেই সেই চুম্বকের টানে উঠছে পয়সা আর তাতেই রোজগার হচ্ছে। বেশ ভালো। নিত্যদিন পুণ্য সঞ্চয়ের আশায় গঙ্গা বক্ষে পয়সা ফেলে পূর্নার্জন করতে চান বহু মানুষ। কিন্তু সেই পয়সা গঙ্গার নিচেই পড়ে থাকে নষ্ট হয়। আর তাই এবার সেই টাকা দিয়েই রোজগার করছেন এই বৃদ্ধ। সকাল থেকে তিনি গঙ্গা বক্ষে চুম্বক ফেলে পয়সা তুলছেন। এই দৃশ্য দেখতে পাওয়া গেলো হুগলির রিসরায়। নদীতে চুম্বক ফেলে কখনো রোজগার হচ্ছে ১০ টাকা কখনোবা ১০০ টাকা উদ্ধার হচ্ছে। অর্থের অপচয় বন্ধ করতেই নিতান্তই শখের বসে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বহু মানুষ। আর তাতে রোজগারও হচ্ছে আর পয়সার অপচয়ও বন্ধ হচ্ছে।

