পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর কেটে গেছে দশ দিনেরও বেশি। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে আছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় তারা নজরদারি চালাচ্ছেন। আদালত থেকে নির্দোষ দেওয়া হয়েছে রাজ্যে আরও দশ দিন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল আদালত। মূলত রাজ্যের একাধিক এলাকায় এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। জায়গায় জায়গায় এখনো তৈরি হয়ে আছে বিশৃংখল পরিস্থিতির। আর তাই ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে থাকার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।ভোটের দিন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা চলছিল। আর তারপরেই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবেলায় আদালতের দ্বারস্থ হয় বিজেপি।আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে কেন্দ্রকে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। সুতরাং আদালতে নির্দেশ অনুযায়ী আরো দশ দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় টহল দেবে কেন্দ্রীয় বাহিনী।

