চাকদা বিষ্ণুপুর থেকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা তছরূপের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে পাঠানো হল কল্যাণী মহকুমা আদালতে

চাকদা বিষ্ণুপুর থেকে স্বনির্ভর গোষ্ঠীর টাকা তছরূপের অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে পাঠানো হল কল্যাণী মহকুমা আদালতে

স্বনির্ভর গোষ্ঠীর টাকা তছরুপের অভিযোগে গতকাল রাতে চাকদা বিষ্ণুপুর থেকে দুই মহিলাকে গ্রেফতার করেছে চাকদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই মহিলার নাম রুমা মন্ডল এবং তনু মল্লিক। আজ ২৩ শে জুলাই রবিবার সকাল ১১ টা নাগাদ ওই দুই মহিলাকে কল্যাণী মহাকুমা আদালতে গোপন জবানবন্দীর জন্য পাঠিয়েছে চাকদা থানার পুলিশ। উল্লেখ্য চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুর বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর বিরুদ্ধে টাকা তছরুপের বড়সড় অভিযোগ আনেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে কারণে কত শুক্রবার ব্যাংকে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ ছিল লোন পরিশোধের পরেও ব্যাংক থেকে তাদেরকে বারবার ফের লোন পরিশোধ করার কথা বলা হয়। তাদের সাথে বিক্ষোভে শামিল হয়েছিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। ঘটনাস্থলে ওই দিন পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন ও চাকদার বিডিও। তাদের আশ্বাসে এরপর অবরোধ তুলে নেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আজ ওই দুই মহিলা কল্যাণী মহাকুমা আদালতে গোপন জবানবন্দি দেবেন। পুরো ঘটনার তদন্ত করছে চাকদা থানার পুলিশ।