ষাঁড়ের গুঁতোই গুরুতর জখম বৃদ্ধা

মলয় দে নদীয়া :-নদীয়া ষাঁড়ের গুঁতোই গুরুতর জখম এক বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 9টা নাগাদ নদীয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালীতে । পরিবার সূত্রে জানা গেছে সকালে ঐ বৃদ্ধা রাস্তায় বেরিয়েছিল। সেই সময় একটি ষাঁড় ছুটে এসে ওই বৃদ্ধাকে মাটিতে ফেলে সিং ঢুকিয়ে দেয় । স্থানীয় বাসিন্দারা বৃদ্ধার কান্নাকাটিতে ছুটে আসে । তাড়াতাড়ি ওই বৃদ্ধাকে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক জেলা হাসপাতালে পাঠালো। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই বৃদ্ধার নাম আনোয়ার বিবি বয়স আশি।