দীঘার সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক

ফের সুন্দর সুবিশাল সমুদ্র হয়ে উঠল ভয়ংকর। দীঘা কেড়ে নিল আরো এক তরতাজা প্রাণকে। দীঘায় সমুদ্র স্নান করতে গিয়ে স
সমুদ্রে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া। চারিদিকে তখন উত্তাল সমুদ্র আর সেই মুহূর্তেই সমুদ্রে স্নান করতে নামে এক তরুণ ও আর এক বন্ধু। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপরজনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গেছে মঙ্গলবার হুগলি জেলার তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দিঘায় আসে। তাঁরা ওল্ড দিঘা একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ দুই বন্ধু জলে নামেন। অমাবস্যার ভরা কোটাল থাকায় একজন তলিয়ে যান সমুদ্রে এবং অপরজন গুরুতর আহত হন।বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার-পরিজনরা।