কল্যাণীতে লক্ষাধিক টাকার বিভিন্ন নামি কোম্পানির মোটর বাইকের ডুপ্লিকেট যন্ত্রাংশ আটক করলো DEB

মলয় দে নদীয়া:-
সোমবার কল্যাণীর দুটি বড় দোকানে হানা দেয় DEB, সঙ্গে কল্যাণী থানার পুলিশ। এই হানায় ওই দুটি দোকান থেকে লক্ষাদিক টাকার বিভিন্ন নামী কোম্পানির মোটরবাইকের ডুবলিকেট যন্ত্রাংশ আটক করা হয়। ঘটনার বিশদ বিবরণ জানিয়ে যাওয়া হয় কল্যাণী থানায়। এর মধ্যে রয়েছে বাজাজ, টিভিএস, হিরো হোন্ডা, হুন্ডা সহ একাধিক নামী কোম্পানির ডুবলিকেট যন্ত্রাংশ। যা এই দুটি দোকানে দীর্ঘদিন যাবৎ বিক্রি হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় DEB এর আধিকারিকেরা। তথ্য অনুযায়ী সোমবার কল্যাণী থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এই দুটি দোকানে হানা দিলে লক্ষাধিক টাকার এই ডুবলিকেট যন্ত্রাংশ উদ্ধার হয় বলে জানা যায় পুলিশ সূত্রে।